মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০১৪

বইটি গণতন্ত্র আর ইসলামের মৌলিক নীতি


বর্তমান সময়ে যে বিষয়টি মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে তা হল গণতন্ত্র। উম্মাহর এই ক্রান্তিকালে প্রয়োজন গণতন্ত্র নিয়ে একটি সার্বিক, মুক্ত, নির্মোহ এবং আদর্শিক বিশ্লেষণ, যা মুসলিমদের গণতন্ত্রের ব্যাপারে ইসলামের অবস্থান এবং তাদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।

আজকে মুসলিম দেশগুলোর গণতন্ত্রায়নের ব্যাপারে পশ্চিমা শাসকগোষ্ঠীর বাড়াবাড়ি উন্মাদনা আমাদেরকে অনেকগুলো প্রশ্নের মুখে ঠেলে দেয়ঃ আমরা কি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিয়ে অগ্রসর হব? আমরা কি ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাতে সক্ষম? ইসলাম কি আদৌ গণতন্ত্রকে বৈধতা দেয়? গণতান্ত্রিক ইসলামপন্থীরা কি সাফল্যের দিকে এগুচ্ছে নাকি ইসলামী গণতন্ত্র বারবার পশ্চিমা সাপের দংশন ভোগ করে যাবে?

দীর্ঘদিন ধরে এই প্রশ্নগুলোর সন্ধান করে আসছেন আমাদের বহুসংখ্যক আন্তরিক মুসলিম ভাইবোন, আর তাদের জন্যই এই বই। এই বইটি গণতন্ত্র আর ইসলামের মৌলিক নীতিগুলোর তাত্ত্বিক আলোচনা করেই ক্ষান্ত হয় নি, বরং প্রায়োগিক বিশ্লেষণও করেছে। সেই সাথে আলোচিত হয়েছে গণতন্ত্র ও ইসলাম নিয়ে প্রচলিত বিভিন্ন বিভ্রান্তকর ধারণা, এবং সে ধারণাগুলো ইসলামের আলোকে সমাধান করা হয়েছে।

বইটি ডাউনলোড করুন এখানেঃ

https://ia700509.us.archive.org/28/items/BnIslamicRulingOnVoting/bn_islamic_ruling_on_voting.pdf

https://ia700509.us.archive.org/28/items/BnIslamicRulingOnVoting/bn_islamic_ruling_on_voting.pdf




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন