রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪

গণতান্ত্রিক ব্যবস্থার ধোঁকা


হীরা-জহরতের খনির মালিক হয়েও আফ্রিকার মুসলিম কংকালসার দেহ নিয়ে ঘুরছে:


নিজেকে প্রশ্ন করুন – আপনার জীবদ্দশায় আপনি এই দেশে এই গণতান্ত্রিক ব্যবস্থার কোন সুফল পেয়েছেন? এক মিনিট ভাবুন তো দেখি... পশ্চিমারা এই মানুষের বানানো স্বার্থপর শাসন ব্যবস্থার নামে বারবার আমাদের ধোঁকা দিয়েছে, পুরো বিশ্বকে বোকা বানিয়েছে। একটু ভাবুন... হীরা-জহরতের খনির মালিক হয়েও আফ্রিকার মুসলিম জনগোষ্ঠী আজ কংকালসার দেহ নিয়ে ঘুরছে, তেল-গ্যাসের মালিক হয়েও আরব এবং এশিয়ার দেশগুলো আজ পশ্চিমাদের পদ লেহন করছে...
গণতন্ত্রের নামে আমেরিকা দালাল শাসকদের ক্ষমতার মসনদে বসায়, এরপর তাদের সহায়তায় IMF and World Bank এর মাধ্যমে Unocal, Shell, Niko, Chevron এর কাছে হাজার হাজার কোটি টাকার সম্পদ তুলে দেয় আর জাতিসংঘের মাধ্যমে তা জায়েজ করে পুরা পৃথিবীতে তার খবরদারি নিশ্চিত করে।

লক্ষ্য করুন, এই খেলায় আমেরিকার প্রধান অস্ত্র তার গণতন্ত্রের বুলি; তাই এই বশীকরণ মন্ত্র থেকে সাবধান। মিডিয়ার মাধ্যমে আমেরিকা আবারো সুষ্ঠু নির্বাচনের ধোঁয়া তুলছে।
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন