শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

নারী নেতৃত্বের শরয়ী বিধান


নারী নেতৃত্বের শরয়ী বিধান-(পর্ব ৩) .......................................
"হাদীসের আলোকে নারী নেতৃত্ব"
হযরত আবু বকর রাযি. থেকে বর্ণিত আছে, যখন নবি কারীম সা. এর নিকট এ খবর পৌছলো যে,পারস্যবাসী কিসরার মেয়েকে তাদের রাষ্টপ্রধান বানিয়ে নিল, তখন নবি কারীম সা. ইরশাদ করেলেন- ঐ জাতি কখনো সফলকাম
হবে না যারা তাদের মহিলাকে নিজেদের রাষ্টপ্রধান বানালো।
(১)বুখারী ২/১০৫২, ১/৬৩৭,
(২)নাসায়ী ২/৩০৪
(৩)তিরমিযি ২/৫২
(৪)মুসতাদরাকে হাকিম ৪/২৯১
(৫)মুসতাদরাক আলাস সহিহাইন ৪/৮৫
(৬)বায়হাকী ৩/৯০ (৭) মুসনাদে আহমদ ১৫/২৩৭

১- এ হাদীসের ব্যখ্যায় বুখারী শরীফের ব্যখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি রহ. লিখেন-"ইমাম খাত্তাবি রহ. বলেন-হাদীস দ্বারা একথা প্রমানিত হয় যে,মহিলা বিচারকও হতে পারবেনা এবং রাষ্টপ্রধানও হতে পারবেনা।" (ফাতহুল বারি ৮/৬৪)
২- বুখারি শরীফের অন্য ব্যখ্যাকার আল্লামা বদরুদ্দীন আইনী রহ. লিখেন- "অর্থাত্ মহিলার জন্য বিচারক ও রাষ্টপ্রধান হওয়া জায়েয নাই (উমদাদুল কারী ৯/৫৯)
_____________:::-
জামাত প্রতিষ্ঠাতা মওদূদীর নিকটও নারী নেতৃত্ব হারাম!!! বন্ধুরা ! আজ আপনাদের এক রোমান্টিক বিষয় জানাবো, তা হল. আমাদের দেশের তথাকথিত ইসলামি দল বাংলাদেশ জামাতে ইসলামি যারা বার বার খালেদার নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের গুরু জনাব মওদুদির নিকট কিন্তু নারী নেতৃত্ব হারাম!!! (চমকে উঠলেন না তো?) হ্যাঁ এমনই এক বোমা ফাটালেন জামাতের পাকিস্তানের সাবেক মজলিশে শুরা সদস্য মাওলানা কাউসার নিয়াজী সাহেব. তিনি লিখেন- মাওলানা মওদুদীর ফতোয়া ছিলো কোনো মহিলা সংসদ সদস্য হতে পারবে না. বরং মহিলা প্রার্থীকে ভোট দেয়াটাই হারাম "(বিস্তারিত দেখুন শহিদ ইউসুফ লুধিয়ানবী রহ. এর নারী নেতৃত্ব নিয়ে লেখায় (ফাতাওয়ায়ে বাইয়্যেনাত ৩/৩৯৬)
চলবে.
বাকি অংশ ৪নং পর্বে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন