বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

গণতন্ত্র হচ্ছে বহুদল ও বহুমতবাদ !

গণতন্ত্র হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে একটি দল থাকতে পারবেনা । এই পদ্ধতিতে একাধিক দল মত আদর্শ থাকতেই হবে । তাই গণতন্ত্র মানেই হচ্ছে বহুদল ও বহুমতবাদ । বহুদল মানেই ভিন্ন ভিন্ন আদর্শ । যেখানে এক আদর্শের কোন স্থান নেই । মতাদ থেকেই মতভেদ । তাইতো গণতন্ত্রের মধ্যেই এতসব সহিংসতা দাং্গা অপরাধের জন্ম হয় । পৃথিবীতে যেখানেই গণতন্ত্র আছে সেখানেই একাধিক আদর্শ ও মতবাদ আছেই । তাইত গণতন্ত্রে সর্বদাই একাধিক ধারা ও বিশ্বাস থেকেই যায় । সব সময় একে অন্যের দোষ খুঁজে বের করাটাই হল গণতন্ত্রের অধিকার । ফলে জাতি হয়েপরে বিভক্ত ! আর বিভাজিত জাতি মানেই হল দূর্বলতা ও পরনির্ভরশীলতা ! একটি দেশের সমস্যা সমাধানের জন্য কখনই একাধিক পক্ষ্য একটি সমঝোতায় এসে দাঁড়ানো সম্ভব হয় না । মক্কায় কাফেরগণ বহুদলে বিভক্ত ছিল, তাই বহুদল কোনক্রমেই ইসলামের আদর্শনা । এটা রাস্ট্রের মূল ভিত্তিকে ধ্বংস করে । তাই নিজেদের সুবিধা আদায়ের জন্য একাধিক দল হওয়াতে প্রতিযোগিতা কাজ করে তাই পশ্চিমাদের কাছেই সমাধানের জন্য করুনার পাত্র হয়ে থাকতে হচ্ছে !
কিন্তু ইসলামে বহুদল ও বহুমতাদর্শের কোন স্থান নেই , বরং বহুদল ও বহু আদর্শে ইসলাম ঘোর-বিরোধী । ইসলাম একক ও অভিন্ন জাতিতে বিশ্বাসী তাই ইসলাম ঐক্যবদ্ধতায় নির্দেশ প্রদান করে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন